৩ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): করোনার সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ আগামী ২১ ফেব্রুয়ারি (সোমবার) রাত ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলাম ভূইয়া সাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বিধিনিষেধ ও নির্দেশনার সাথে নিম্মবর্ণিত শর্তসমূহ সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলী বা বিধিনিষেধ আরোপ করা হলো। এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
উন্মুক্ত স্থান ও ভবন অভ্যন্তরে সামাজিক/রাজনৈতিক/ধর্মীয়/রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০’র বেশি জনসমাবেশ করা যাবে না। এসব অনুষ্ঠানে যারা যোগ দেবেন তাদের অবশ্যই কোভিড টিকা সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে পিসিআর সার্টিফিকেট আনতে হবে। সব স্কুল/কলেজ ও সমপর্যায়ের প্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকবে।
বিধিনিষেধ/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply