ভারতকে ইউরো দিয়ে গ্যাস কিনতে বলল রাশিয়া

২৫ মার্চ ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার সর্ববৃহৎ গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান গ্যাজপ্রম লেনদেনের ক্ষেত্রে ডলারকে বাদ দিতে চাইছে। আর এর অংশ হিসেবে ভারতের গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গ্যাস অথরিটি অব ইন্ডিয়াকে (গেইল) রাশিয়ার গ্যাজপ্রম জানিয়েছে, ভারত যেন গ্যাসের অর্থ ডলারের বদলে ইউরো দিয়ে পরিশোধ করে।

দুইটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, গত সপ্তাহেই ভারতকে ডলারের বদলে ইউরোতে গ্যাস কেনার জন্য অনুরোধ জানিয়ে চিঠি পাঠায় গ্যাজপ্রম।

ভারতের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, তারা বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছেন।

সূত্রটি আরও জানায়, যেহেতু ইউরোপের দেশগুলো ইউরো দিয়েই রাশিয়ার কাছ থেকে গ্যাস কেনে ফলে ভারতের ইউরো দিয়ে গ্যাস কিনতে কোনও সমস্যা নেই।

ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর কঠোর সব নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এসব নিষেধাজ্ঞার প্রতিক্রিয়াতেই ডলারের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে রাশিয়া।

ভারতের গ্যাস অথরিটি অব ইন্ডিয়ার সাথে গ্যাজপ্রমের দীর্ঘদিনের চুক্তি রয়েছে। গ্যাজপ্রমের কাছ থেকে বছরে ২ দশমিক ৫ মিলিয়ন টন তরল প্রাকৃতিক গ্যাস কেনে ভারত।

গ্যাস অথরিটি অব ইন্ডিয়া বিদেশ থেকে গ্যাস আমদানি ও সরবরাহ করে এবং ভারতের গ্যাস পাইপ লাইনগুলোর দেখাশুনা করে।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ