ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণ

২০ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে নিউমার্কেটের ব্যাবসায়ী-কর্মচারীদের সংঘর্ষের পর দোকান খুলে দেয়ার ঘোষণার ঘণ্টা দুয়েকের মধ্যেই ঢাকা কলেজের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

বুধবার বিকালে পরপর ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কে বা কারা এই বিস্ফোরণ ঘটনা ঘটিয়েছে- তা তাৎক্ষণিক জানা যায়নি।

নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সূত্রপাত গত ১৮ এপ্রিল রাতে ব্যবসায়ী ও ঢাকা কলেজের ছাত্রদের মধ্যে। পরদিন মঙ্গলবার থেমে থেমে দিনভর সংঘর্ষ হয়। এতে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সাংবাদিক ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক আহত হন।

ওই সংঘর্ষের মধ্যে পড়ে নাহিদ হোসেন নামে এক কুরিয়ার সার্ভিসকর্মী প্রাণ হারিয়েছেন। তিনি মঙ্গলবার বাসা থেকে বের হয়ে ওই এলাকায় এসে সংঘর্ষের মধ্যে পড়ে গিয়ে আহত হন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে মারা যান তিনি। এ ছাড়া আরও একজন আইসিইউতে রয়েছেন।

সংঘর্ষ/এসকেএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *