৪ মে ২০২২ (স্পোর্টস ডেস্ক): আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে শীর্ষে নিউজিল্যান্ড ক্রিকেট দল। তবে কিউইদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। বাংলাদেশ আছে সপ্তমে।
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মধ্যে মাত্র এক পয়েন্টের ব্যবধান। নিউজিল্যান্ডের রেটিং ১২৫ আর ইংল্যান্ডের ১২৪।
১০৭ রেটিং নিয়ে তৃতীয়স্থানে অস্ট্রেলিয়া। চতুর্থ থেকে ষষ্ঠস্থানে আছে যথাক্রমে ভারত (১০৫), পাকিস্তান (১০২) ও দক্ষিণ আফ্রিকা (৯৯)।
আরও পড়ুন: ঈদের ছুটি শেষে অফিস খুলছে আগামীকাল
৯৫ রেটিং নিয়ে সপ্তম স্থানে বাংলাদেশ। অষ্টম থেকে দশম স্থানে যথাক্রমে শ্রীলংকা (৮৭), ওয়েস্ট ইন্ডিজ (৭৩) ও আফগানিস্তান (৬৬)।
ক্রিকেট রেটিং/এএমএম/কিউটি
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply