৯ মে ২০২২ (নিউজ ডেস্ক): মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
সোমবার দুপুর ১২টায় নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান।
শুধু অভিযান চালিয়ে কিংবা গ্রেফতার করে বা সাজা দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয় উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে যার যার অবস্থান থেকে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। এর মাধ্যমে সমাজের ব্যাধি মাদক নিয়ন্ত্রণ সম্ভব।
সাধন চন্দ্র মজুমদার কঠোর হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, জেলা বা উপজেলা আওয়ামী লীগ কোন নেতাকর্মী যেন কোন মাদক ব্যাবসায়ীর পক্ষে সুপারিশ না করে, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে। যদি কোন নেতাকর্মী কোন মাদক ব্যবসায়ীর পক্ষে সুপারিশ করতে যায়, তাহলে ওই মামলার চার্জশিটে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য তিনি প্রশাসনকে নির্দেশনা দেন।
খাদ্যমন্ত্রী বলেন, আগামী প্রজন্মকে মাদক থেকে মুক্ত রেখে একটি সুস্থ-সুন্দর বাংলাদেশ গঠনে পরিবার থেকেই আন্দোলন শুরু হওয়া দরকার।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়াসহ জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন ও পত্নীতলা ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারবৃন্দ, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসাররা উপস্থিত ছিলেন।
খাদ্যমন্ত্রী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply