পদত্যাগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

১৪ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): বিধানসভা নির্বাচনের এক বছর আগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

শনিবার গভর্নর এসএন আরিয়ার কাছে নিজের পদত্যাগপত্র জমা দেয়ার কথা জানান তিনি। খবর: এনডিটিভি।

খবরে জানা যায়, পদত্যাগের ঘোষণা দেয়ার আগে বিপ্লব রাজ্য ভবনে গভর্নরের সাথে বৈঠক করেন। বিধানসভা নির্বাচনের আগে বিপ্লবের পদত্যাগের কারণ নিয়ে রাজ্যের রাজনীতিতে ধোঁয়াশা তৈরি হয়েছে।

একটি সূত্রের দাবি, তাকে দলের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। তবে এই খবরের আনুষ্ঠানিক সমর্থন মেলেনি।

২০১৮ সালের ৯ মার্চ প্রথমবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বিপ্লব কুমার। তবে মেয়াদ শেষের ১০ মাস আগে হঠাৎই পদত্যাগ করলেন তিনি।

ত্রিপুরা/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *