যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে বন্দুক হামলা

১৫ মে ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি সুপারমার্কেটে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার স্থানীয় সময় বিকালে নিউইয়র্কের বাফেলো এলাকায় এ বন্দুক হামলার ঘটনা ঘটে। খবর: এপি।

পুলিশ জানায়, এ ঘটনায় তারা ১৮ বছর বয়সি শ্বেতাঙ্গ হামলাকারীকে আটক করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বাফেলোর পুলিশ কমিশনার জোসেফ গ্রামাগলিয়া বলেন, গুলিবিদ্ধ ১৩ জনের মধ্যে ১১ জনই কৃষ্ণাঙ্গ।

ঘটনাটিকে জঘন্যতম বলে আখ্যায়িত করেছেন এরি কাউন্টি শেরিফ জন গার্সিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমাদের সম্প্রদায়ের বাইরের কারও কাছ থেকে জাতিগতভাবে ঘৃণা বিদ্বেষে উদ্বুদ্ধ হয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই যুবক শনিবার বিকালে ব্যস্ত সুপারমার্কেটে রাইফেল হাতে প্রবেশ করে গুলি চালানোর আগে হামলা সরাসরি প্রচার করার জন্য একটি ক্যামেরা ব্যবহার করে।

অনলাইনে হামলার বিষয়ে কোনও বার্তা প্রচার করেছে কিনা তাও অনুসন্ধান করা হচ্ছে। হামলার সময় ওই যুবক কালো হেলমেট পরিহিত ছিলেন। তিনি উচ্চ ক্ষমতার একটি রাইফেল দিয়ে এলোপাতাড়ি গুলিবর্ষণ করতে থাকেন।

শহরটির মেয়র বাইরন ব্রাউন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি গভীর শোক এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *