গাফফার চৌধুরীর মরদেহ দেশে আসছে শনিবার

২৫ মে ২০২২ (নিউজ ডেস্ক): ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো, একুশে ফেব্রুয়ারি’ গানেরর রচয়িতা ভাষা সংগ্রামী, বীর মুক্তিযোদ্ধা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ আগামী ২৮ মে শনিবার দেশে পৌঁছবে।

বুধবার যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এ তথ্য জানান।

সাইদা মুনা তাসনিম বলেন, আমরা আশা করছি, সব ঠিক থাকলে ২৭ মে শুক্রবার সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে রওয়ানা দিয়ে মরহুমের মরদেহ ২৮ মে শনিবার বাংলাদেশ সময় দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছবে। একই ফ্লাইটে মরহুম আবদুল গাফফার চৌধুরীর পরিবারের সদস্যদেরও ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

গত ১৯ মে বৃহস্পতিবার লন্ডনের একটি হাসপাতালে ইন্তেকাল আবদুল গাফফার চৌধুরী করেন। ২০ মে শুক্রবার পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়ে। পরে পূর্ব লন্ডনের ঐতিহাসিক শহীদ আলতাব আলী পার্কের শহীদ মিনারে রাষ্ট্রীয় মর্যাদায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

২৩ মে সোমবার বাংলাদেশ হাই কমিশন, লন্ডনে মরহুমের স্মরণে পূর্ব লন্ডনে এক মিলাদ মাহফিল ও শোকসভায় আয়োজন করে। যুক্তরাজ্য সফররত শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি প্রধান অতিথি হিসেবে এতে উপস্থিত ছিলেন।

আবদুল গাফফার চৌধুরীর শেষ ইচ্ছা অনুযায়ী বনানীতে স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হবে।

আবদুল গাফফার চৌধুরীর/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *