২৭ মে ২০২২ (বিনোদন ডেস্ক): বিয়ে করলেন এক সময়ের আলোচিত মডেল-অভিনেত্রী সানাই মাহবুব।
শুক্রবার বিকেলে নীলফামারী শহরে নিজ বাড়িতে বিয়ের পিঁড়িতে বসেন সানাই।
জানা যায়, পাত্র আবু সালেহ মুসা একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকার বাসিন্দা।
‘সাবেক এক মন্ত্রীকে বিয়ে করছেন সানাই’, ২০১৯ সালে এমন খবর প্রকাশ পেয়েছিল। সেসময় এই অভিনেত্রী নিজেই সে খবরের সত্যতা নিশ্চিত করেছিলেন। সে সময় বাগদান হওয়ার কথাও জানিয়েছিলেন। এরপর সে বিয়ে নিয়ে কিছু আর শোনা যায়নি।
সানাই মিডিয়ার কাজের চেয়ে অনান্য ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচিত ছিলেন। শরীরে সার্জারি করানো, ফেসবুক লাইভে এসে নানা রকম মন্তব্য আর নিজেকে খোলামেলা রূপে উপস্থাপনের জন্য বেশি আলোচনায় ছিলেন তিনি।
তবে ২০২১ সালে অভিনয় ছেড়ে দেয়ার ঘোষণা দিয়েছিলেন সানাই। তারপর থেকেই আর আলোচনায় নেই তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থাকলেও আগের মতো খোলামেলাভাবে আর দেখা যায়নি তাকে।
সানাই মাহাবুব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply