বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে

২ জুন ২০২২ (নিউজ ডেস্ক): বৃহত্তর ঐক্য সৃষ্টির নামে বৃহত্তম তামাশা সৃষ্টি করে বিএনপি নিজেদের ব্যর্থতা আড়ালের অপচেষ্টা চালাচ্ছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে রাজধানীর সেতু ভবনে আয়োজিত সাংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি জনগণের কাছে যাওয়ার জন্য কোন ইস্যু খুঁজে না পেয়ে তারা এখন সময় ক্ষেপনের জন্য নিজ বলয়ে সংলাপ করছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি দিন-রাত সরকারের অন্ধ সমালোচনা আর বিরামহীন মিথ্যাচার এবং বিষোদগার করে চলেছে। এখন তারা বলছেন আমার ভাষা নাকি রাজনীতির ভাষা নয়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমরা সবসময় রাজনৈতিক ভাষায় কথা বলি। আমাদের ভাষায় কোন প্রকার আপত্তিকর বক্তব্য আসে না। এমন শিক্ষা আওয়ামী লীগের নেতাকর্মীরা পায়নি। অপরদিকে বিএনপি ও তাদের কর্মীরা রাস্তার ভাষায় কথা বলে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতারা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম সম্মানের সাথে উচ্চারণ করে না। তারা শ্লোগান দেয়, ৭৫’এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার- এর চেয়ে অশ্রাব্য ভাষা আর কী হতে পারে!

বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়-এটা কি কখনও মেনে নেয়া যায়? এর চেয়ে আর নোংরা ভাষা কি হতে পারে? আগে নিজেরা সংযত ভাষায় কথা বলুন, তারপর আমাদের বলুন।

তিনি বলেন, জনগণ মনে করে, আগুন সন্ত্রাস, দুর্নীতি আর লুটপাট যাদের রাজনীতি, তাদের ভাষা-মাধুর্যের চেয়ে ভাষা চাতুরতাই বেশি প্রিয় হবে-এটাই স্বাভাবিক।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *