১২ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার ৫ নারীসহ ১৫ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত ওয়েবসাইটে এসব তথ্য দেয়া হয়। সদ্য মারা যাওয়া দুজন হলেন শিরিনা আক্তার ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
৬০ বছর বয়সী শিরিনা আক্তারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদরের সুলতানপুরে। তিনি ৭ জুলাই মারা যান।
৫২ বছর বয়সী রফিকুল ইসলাম নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের বাসিন্দা।। তিনি ৩ জুলাই মারা যান।
গত ৫ জুন বাংলাদেশ থেকে হজ ফ্লাইট শুরু হয়। ৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবার বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে গিয়েছেন ৬০ হাজার ১৩৯ বাংলাদেশি।
সৌদি আরব/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ
















Leave a Reply