আজ থেকে বিদ্যুৎ রেশনিং

১৯ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): শুরু হচ্ছে বিদ্যুৎ রেশনিং। আপাতত এক ঘন্টার লোডশেডিং। এতে ঘাটতি পূরণ সম্ভব না হলে লোডশেডিং হবে দুই ঘন্টা করে। এমনটাই জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ

Loadshading 1

প্রতিমন্ত্রী নসরুল হামিদ। এদিকে, প্রতিমন্ত্রীর ঘোষণার পর লোডশেডিং সূচি ঘোষণা দিয়েছে ডিপিডিসি ও ডেসকো।

মঙ্গলবার ডিপিডিসি ও ডেসকো’র ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে লোডশেডিংয়ের সূচি। সে অনুযায়ী আজ থেকেই শুরু হচ্ছে লোডশেডিং। ঢাকায় লোডশেডিং হতে পারে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টার মধ্যে। এর মোট পরিমাণ ধরা হয়েছে প্রায় ১০০ মেগাওয়াট।

আরও পড়ুন: অনুমতি পেল আর্ট নিউজসহ ৪৫টি পোর্টাল

ডিপিডিসি রাজধানীর বেশির ভাগ এলাকা ও নারায়ণগঞ্জের কিছু এলাকায় বিদ্যুৎ বিতরণের দায়িত্বে। অন্যদিকে, রাজধানীর মিরপুর, ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, মহাখালী, উত্তরা, বাড্ডা, টঙ্গীসহ ঢাকা ও গাজীপুরের প্রায় ৪০০ বর্গকিলোমিটার এলাকায় ডেসকো বিদ্যুৎ বিতরণ করে।

লোডশেডিং সূচি জানতে নিচের লিংকে ক্লিক করুন:

https://dpdc.gov.bd/site/page/d5768701-6e99-48eb-bd83-4b5f06b714d4

লোডশেডিং/এএমএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ