২৩ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মোহাম্মদ ফজলে রাব্বী মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, ফজলে রাব্বীর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। তিনি গাইবান্ধা-৭ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন।
আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ফজলে রাব্বী মিয়া নিউইয়র্কে ২২ জুলাই (নিউইয়র্ক সময়) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
শোক/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply