পবিত্র আশুরা আজ

৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): আজ পবিত্র আশুরা। কারবালার ‘শোকাবহ এবং হৃদয় বিদারক ঘটনাবহুল’এই দিনটি মুসলিম সম্প্রদায়ের কাছে ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ। ত্যাগ ও শোকের প্রতীকের পাশাপাশি বিশেষ পবিত্র দিবস হিসেবে মুসলিম বিশ্বে এ দিনটি গুরুত্বের সাথে পালন করা হয়। বাংলাদেশেও ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে পবিত্র আশুরা পালিত হচ্ছে।

সোমবার পবিত্র আশুরা উপলক্ষ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশুরার তাৎপর্য তুলে ধরে পৃথক বাণী দিয়েছেন।

হিজরি ৬১ সনে হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসেইন অনুসারীরাসহ কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। শান্তি ও সম্প্রীতির আদর্শকে সমুন্নত রাখতে তাদের এই আত্মত্যাগ মানবতার ইতিহাসে সমুজ্জ্বল হয়ে রয়েছে।

হয়রত আলী (রা.) অনুসারী শিয়া সম্প্রদায় তাজিয়া মিছিলের মাধ্যমে তাদের শোকের বহিঃপ্রকাশ ঘটান।

আশুরা উপলক্ষ্যে আজ রাজধানী ঢাকাসহ সারাদেশে তাজিয়া মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে হোসেনি দালান মসজিদ কমিটি। তাজিয়া মিছিলের শান্তিপূর্ণ পরিবেশ ও আইন-শৃঙ্খলার স্বার্থে পুলিশ প্রশাসন কিছু বিধি-নিষেধ অরোপ করেছে। এছাড়াও দিবসটি উপলক্ষে রাজধানীসহ সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আশুরা উপলক্ষ্যে আজ সরকারি ছুটি। তবে, দিবসটি উপলক্ষে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা বিশেষ প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশ করেছে। এছাড়া, বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি এফএম রেডিও ও স্যাটেলাইট টিভি চ্যানেল বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে।

আশুরা/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *