তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গ্রেফতার

১১ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): গরু পাচার মামলায় পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলের প্রভাবশালী নেতা এবং দলটির বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করেছে ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বীরভূমের বোলপুরের বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই। যদিও সিবিআইয়ের তরফ থেকে এখনও সরকারিভাবে গ্রেফতারের বিষয়টি জানানো হয়নি।

এদিন সকালের দিকে কলকাতা থেকে সিবিআইয়ের একটি টিম বোলপুরে যায়। প্রথমে অনুব্রত মণ্ডলের বাড়ির চারদিকে ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। পরে বাড়ির মধ্যে ঢোকেন সিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাদের একটি দল। শুরু হয় তল্লাশি অভিযান।

এর আগে অনুব্রত মণ্ডলকে ১০ বার তলব করে সিবিআই। কিন্তু প্রতিবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে যান তিনি। তার অসুস্থতা নিয়ে একাধিকবার বিতর্ক তৈরি হয়েছে। শেষবার বুধবারই সিবিআইকে চিঠি দিয়ে অনুব্রত জানান, তাকে চিকিৎসকরা ‘বেড রেস্ট’-এর পরামর্শ দিয়েছেন, তাই ১৪ দিন পর তিনি জানাবেন কবে সিবিআইয়ের মুখোমুখি হবেন।

ফলে তদন্তে অসহযোগিতার অভিযোগেই রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ এ তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। এর আগে তার দেহরক্ষী সায়গল হুসেনকে গ্রেফতার করে সিবিআই।

ভারত/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *