গোটা ইউরোপকে হুমকির মুখে ফেলেছে রাশিয়া

১৬ আগস্ট ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক, ইউক্রেন): ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের আশপাশে চরম উত্তেজনাকর পরিস্থিতি অব্যাহত রয়েছে।

সোমবার এক ভিডিওবার্তায় সতর্ক করে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হঠকারিতায় গোটা ইউরোপ আজ হুমকির মুখে। খবর: ইয়েনি সাফাক।

জেলেনস্কি বলেন, ইউরোপের সবচেয়ে বড় এ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে রুশ বাহিনী এখন সেনাঘাঁটি বানিয়েছে।

এখানে কোনও ধরনের দুর্ঘটনা ঘটলে এ থেকে বিকিরণ ঘটলে গোটা ইউরোপের মানুষ এতে দুর্ভোগে পড়বে।

বিদ্যুৎকেন্দ্রের আশপাশে হামলার জন্য দুপক্ষই পরস্পরকে দায়ী করা অব্যাহত রেখেছে।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর কিছু দিন পরই মার্চ মাসে রাশিয়া ওই স্থাপনাটি দখল করে নেয়।

ইউক্রেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *