১৯ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক): পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামী লীগের কঠোর সমালেচনা করলেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। বললেন, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই প্রমাণ করে শেখ হাসিনার পায়ের নিচে মাটি নেই-এ কথাটিই সত্য।
শুক্রবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলের প্রতিষ্ঠাতা জেনারেল জিয়ার সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
‘পার্শ্ববর্তী দেশকে বর্তমান সরকারকে টিকিয়ে রাখতে বলেছি’ বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রীর করা এমন মন্তব্যকে কেন্দ্র করে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব সরকারের সমালোচনা করেন। বলেন, এই পররাষ্ট্রমন্ত্রী অনেক সময় তার অজান্তেই অনেক সত্য কথা বলে বসেন। তার (পররাষ্ট্রমন্ত্রী) এমন বক্তব্যে বোঝা যায় সরকারের প্রতি জনগণের সমর্থন নেই।
তিনি বলেন, তারা গণতন্ত্রকে কবর দিয়েছে, তারা মত প্রকাশের স্বাধীনতাকে কবর দিয়েছে। তারা জনগণের কাছে যেতে পারবে না বলেই অন্যদের কাছে ধর্ণা দিচ্ছে।
রিজভী বলেন, সরকার গঠনের প্রশ্নে আমরা সবসময় জনগণের শক্তির ওপর সাহস করেই কথা বলি। সে জন্য স্বচ্ছ নির্বাচন, সবার অংশগ্রহণে নির্বাচন আমরা চাই। আমরা কারো কাছে ধর্ণা দেই না যে, আমাদের ক্ষমতায় বসাতে হবে। কিন্তু তারা (সরকার) সব কিছুই হারিয়েছে। জনগণকে ত্যাজ্য করেছে। তাই তারা অন্যের কাছে যাচ্ছে তাদের টিকিয়ে রাখতে।
রাজনীতি/এসকেএম/আরএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply