প্রয়াত সালমান শাহের নায়িকারা

৬ সেপ্টেম্বর ২০২২ (বিনোদন ডেস্ক): প্রয়াত সালমান শাহ চলচ্চিত্রে অভিনয় করেছেন মাত্র ৩ বছর। এই তিন বছরে তিনি ২৭টি চলচচ্চিত্রে অভিনয় করেন।

সালমান শাহ অভিনীত প্রথম সিনেমা ছিল ‘কেয়ামত থেকে কেয়ামত’। বিপরীতে অভিনয় করেছিলেন আরেক নবাগত মৌসুমী। সেটি ছিল ১৯৯৩ সালের কথা। শেষ চলচ্চিত্রের নাম ‘বুকের ভিতর আগুন’।

সালমান শাহ অভিনীত সিনামায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন ৮ জন নায়িকা। তবে তিনি সবচেয়ে বেশি জুটিবদ্ধ হয়েছেন শাবনূরের সাথে। তাদের দু’জন এক সাথে ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনেও দুইজনের মাঝে গড়ে উঠেছিল নিবিড় সখ্যতা।

সালমান শাহ অভিনীত সিনেমাগুলো হলো: কেয়ামত থেকে কেয়ামত (মৌসুমী), তুমি আমার (শাবনূর), অন্তরে অন্তরে (মৌসুমী), কন্যাদান (লিমা), জীবন সংসার (শাবনূর), চাওয়া থেকে পাওয়া (শাবনূর), সুজন সখী (শাবনূর), বুকের ভিতর আগুন (শাবনূর), এই ঘর এই সংসার (বৃষ্টি), স্নেহ (মৌসুমী), বিচার হবে (শাবনূর), প্রেমযুদ্ধ (লিমা), মহা মিলন (শাবনূর), তোমাকে চাই (শাবনূর), বিক্ষোভ (শাবনূর), আশা ভালোবাসা (শাবনাজ), মায়ের অধিকার (শাবনাজ), আনন্দ অশ্রু (শাবনূর), আঞ্জুমান (শাবনাজ), প্রেম পিয়াসী (শাবনূর), সত্যের মৃত্যু নাই (শাহনাজ), প্রিয়জন (শিল্পী), শুধু তুমি (শ্যামা), স্বপ্নের পৃথিবী (শাবনূর), স্বপ্নের নায়ক (শাবনূর), স্বপ্নের ঠিকানা (শাবনূর) ও দেন মোহর (শাবনূর)।

আরও পড়ুন: সালমান শাহ হত্যা পরবর্তী স্মৃতি

চলচ্চিত্র জগতে আসার আগে সালমান শাহ ক্যারিয়ার শুরু করেছিলেন ছোট পর্দায়। অভিনয় করেছেন আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকত সারস, নয়ন ও স্বপ্ন নাটকে। তার অভিনীত ধারাবাহিক নাটক হলো পাথর সময় ও ইতিকথা।

এছাড়া তিনি মিল্কভিটা, জাগুরার কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা ও ফানটার বিজ্ঞাপন চিত্রে মডেল ছিলেন।

সালমান শাহ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *