ভূমধ্যসাগরে ১১ শরণার্থীর মৃত্যু

১২ সেপ্টেম্বর ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): ভূমধ্যসাগরের তিউনিসিয়া উপকূলে শরণার্থীবোঝাই একটি নৌকাডুবির ঘটনায় ১১টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন আরও ১২ জন।

তিউনিসিয়া কোস্টগার্ড নৌকাটির ১৪ যাত্রীকে জীবিত উদ্ধার করেছে বলে জানায়। খবর ইয়াহু নিউজের।

তিউনিসিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টিএপি রোববার জানায়, গত মঙ্গলবার ওই নৌকাটি ডুবে গিয়েছিল। শনিবার রাতে আরও পাঁচটি মৃতদেহ সমুদ্রে খুঁজে পাওয়ার পর ওই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ১১ জনে।

নৌকাটিতে মোট ৩৭ শরণার্থী ছিলেন। তারা তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে পৌঁছানোর চেষ্টা করেছিলেন।

নৌকাডুবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ