সিরিয়ায় নৌকা ডুবে ৩৪ অভিবাসীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: লেবানন থেকে যাত্রা করা অভিবাসীদের বহনকারী একটি নৌকা সিরিয়ার উপকূলে ডুবে প্রাণ হারিয়েছেন ৩৪ অভিবাসনপ্রত্যাশী। এ ঘটনায় ২০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সিরিয়ার সরকার এ তথ্য জানিয়েছে। খবর: আলজাজিরা।

খবরে বলা হয়, জীবিত উদ্ধার হওয়া আরও ২০ জনকে তার্তুসের বাসেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিরিয়ার পরিবহণ মন্ত্রণালয় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে জানায়- গত মঙ্গলবার লেবাননের উত্তর মিনিয়েহ অঞ্চল থেকে নৌকাটি যাত্রা শুরু করে। এটিতে ১২০-১৫০ জনের মতো আরোহী ছিল।

উত্তাল সমুদ্র এবং প্রবল বাতাসের কারণে সৃষ্ট কঠিন পরিস্থিতির মধ্যেই অনুসন্ধান অভিযান চলছে বলে জানিয়েছেন বন্দর মহাপরিচালক সামের কুব্রুসলি।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ডুবে যাওয়া নৌকাটিতে বিভিন্ন দেশের মানুষ ছিল। কিছু লেবানিজ, সিরিয়ান এবং ফিলিস্তিনিদের মধ্যে সংকট-বিধ্বস্ত লেবানন থেকে সমুদ্রপথে ইউরোপে পালিয়ে যাওয়ার চেষ্টা ক্রমেই বাড়ছে এবং অবৈধ এ যাত্রা পথে এটিই সবচেয়ে মারাত্মক ঘটনা।

নৌকাডুবি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ