বাগদান সারলেন আমিরকন্যা ইরা

বিনোদন ডেস্ক: দুই বছর ধরে ফিটনেস ট্রেনার নূপুর শিখরের সাথে প্রেম করছেন বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খান। প্রেম নিয়ে কখনও লুকোচুরি করেননি ইরা। নিয়মিতই প্রেমিকের সাথে ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে। গত জুলাইতে প্রেমিককে নিয়ে দেখা করতে যান দাদি জিনাত হুসেইনের সাথে। তখনই গুঞ্জন রটে, শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন আমিরকন্যা। এবার সেই গুজবই সত্যি হতে চলেছে। কারণ, ইরা ও নূপুর বাগদান সেরে ফেলেছেন।

ইরা ও নূপুরের বাগদানের খবরে যারপরনাই খুশি তাদের অনুরাগীরা। বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একে অপরের হাত ধরার খবর দেন দুজনে। খবর: হিন্দুস্তান টাইমস।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ইরা। সেখানে দেখা গেছে- ইরার সামনে এসে হাঁটু মুড়ে বসে তাকে ‘প্রপোজ’ (প্রেম নিবেদন) করছেন নূপুর। প্রস্তাবে রাজি হয়ে ইরা বললেন, ‘হ্যাঁ।’ তার পরই ইরার আঙুলে আংটি পরিয়ে দিলেন শিখারে। সেই সময় হাততালিতে ফেটে পড়ল চারপাশ।

আমির খান ও তার প্রথম স্ত্রী রীনা দত্তের মেয়ে ইরার জন্ম ১৯৯৭ সালে। বাবার মতো অভিনয়কে পেশা হিসেবে বেছে নেননি ইরা। ক্যামেরার পেছনেই তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। উঠতি পরিচালক হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন ইরা।

ইরা খান/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ