আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ইজহেভস্ক শহরে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা ২০ জনের মতো।
রুশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
আন্তর্জাতিক গণমাধ্যমটি জানায়, বন্দুকধারী স্কুলে প্রবেশ করেই এলোপাতাড়ি গুলি করে। এতে হামলায় এক নিরাপত্তারক্ষী এবং পাঁচ শিক্ষার্থী নিহত হয়েছেন। এরপর আত্মহত্যা করেন ওই বন্দুকধারী। হামলার সময় স্কুলটিতে প্রায় এক হাজার শিক্ষার্থী এবং ৮০ জন শিক্ষক ছিলেন। হামলার পর পরই অ্যাম্বুলেন্স এবং নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।
কী কারণে ওই আত্মঘাতী বন্দুকধারী হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি রুশ পুলিশ।
এদিকে ঘটনার পর পর সোশ্যাল মিডিয়া বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে স্কুলের মেঝেতে রক্ত পড়ে আছে এমন দৃশ্যের দেখা যায়।
ভিডিওগুলো স্কুলের ভেতরেই হামলা চালানোর সময় ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ইজেভস্ক শহর হচ্ছে রাশিয়ান রিপাবলিক অব উডমুর্তিয়া’র রাজধানী। শহরের একেবারে কেন্দ্রে ওই স্কুলটি অবস্থিত। ওই শহরের বাসিন্দা প্রায় সাড়ে ৬ লাখ।
জানা যায়, জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যেই স্কুলটি থেকে শিক্ষার্থী এবং শিক্ষকদের সরিয়ে নেয়া হয়েছে।
বন্দুক হামলা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply