আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অরুণাচল প্রদেশের আপার সিয়াঙ জেলায় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে নিহত হয়েছেন দুইজন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারে মোট পাঁচজন আরোহী ছিলেন। দুজনের মরদেহ উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা।
শুক্রবার বেলা ১১টার দিকে আপার সিয়াঙের পাহাড়ি গ্রাম মিগিঙের কাছে ভেঙে পড়ে হেলিকপ্টারটি।
গ্রামটি দুর্গম এলাকায় হওয়ায় সেখানে যাওয়াটা অনেক চ্যালেঞ্জিং বলে জানিয়েছিলেন আপার সিয়াঙের পুলিশ সুপার জুম্মার বাসার। বলেন সেখানে যাওয়ার রাস্তা বলতে একটি মাত্র ঝুলন্ত সেতু রয়েছে।
ইতোমধ্যে তিনটি দল উদ্ধারকাজ চালাচ্ছে। উদ্ধারকাজে নামানো হয়েছে একটি এমআই-১৭ এবং দুটি ধ্রুব হেলিকপ্টার। এ ছাড়া গ্রামবাসীদেরও সাহায্যও নেয়া হচ্ছে।
শুক্রবার পৌনে ১১টা নাগাদ লিকাবালি থেকে সেনা জওয়ানদের নিয়ে রুটিন মহড়ায় বেরিয়েছিল অ্যাডভান্সড লাইট হেলিকপ্টারটি। তখনই ভারত-চীন সীমান্ত লাগোয়া মিগিঙের কাছে ভেঙে পড়ে সেটি।
এ মাসেই গত ৫ অক্টোবর রুটিন মহড়ার সময় তাওয়াঙে ভেঙে পড়েছিল ভারতীয় সেনাবাহিনীর আরেকটি হেলিকপ্টার। সে দুর্ঘটনায় দুই পাইলটের মৃত্যু হয়েছিল।
হেলিকপ্টার বিধ্বস্ত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply