ছোট্ট শিশু নেফাত বিনতে রশীদ। পড়ছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে। নেফাত চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। নেফাতও এগিয়ে এসেছে করোনা ভাইরাসের কারণে বিপাকে পড়া অসহায় মানুষকে সাহায্য করতে।
নেফাত টেলিভিশনে দেখেছে করোনা ভাইরাসের কারণে সব বন্ধ থাকায় নিম্ন আয়ের মানুষেরা কাজে যেতে পারছেন না। তারা খাদ্য সংকটে পড়েছেন। এমন পরিস্থিতিতে নেফাত নিজের মাটির ব্যাংকে জমানো টাকা দিয়ে কিনেছে চাল, ডাল ও সাবান।
নেফাতের টাকায় কেনা হয়েছে ৫০ কেজির তিন বস্তা চাল, এক বস্তা ডাল এবং ৫৩টি ডেটল সাবান।
রোববার নেফাতের কেনা এসব সামগ্রি সাত মসজিদ রোডে র্যাব-২ এর সহকারি কমান্ডারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেশের ক্রান্তিকালে নেফাত বিনতে রশীদের মত ছোট্ট শিশু হতে পারে বিত্তবানদের কাছে রোল মডেল।
















Leave a Reply