মেভেনউড ইন্টারন্যাশনাল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

নিউজ ডেস্ক: মেভেনউড ইন্টারন্যাশনাল স্কুলে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুরের মেভেনউড ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গনে দিবসটি উপলক্ষ্যে এক অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে বক্তব্য রাখেন ইংলিশ মিডিয়াম স্কুলটির অধ্যক্ষ জাহিদুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখে আনান মুস্তাফিজ ও ফাবিহা রাইসা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন স্কুলের শিক্ষক জেরিন চৌধুরী ও ফারিন রাইমা।

স্কুলের উপাধ্যক্ষ ওয়াহিদা রহমানের নির্দেশনায় শিক্ষার্থীরা দেশের গান ও আবৃত্তি পরিবেশন করে। এসময় স্কুলের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

সভাপ্রধানের বক্তব্যে অধ্যক্ষ জাহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের মাতৃভাষার পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক ভাষাতেও দক্ষ করে গড়ে তুলতে হবে। এসময় তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও ফকির লালন শাহের উদাহরণ টেনে বাংলা ভাষা ও সাহিত্যের মহত্ব তুলে ধরেন।

শহীদ দিবস/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *