নিউজ ডেস্ক: করদাতাদের জন্য করসেবা মাস শুরু হচ্ছে ১ নভেম্বর থেকে। এবারও ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে করসেবা দিবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে।
বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মেন।
এবারও করসেবা মাসে করদাতাদের প্রতিটি কর অঞ্চলে বিভিন্ন সুবিধা দেয়া হবে। এর মধ্যে রয়েছে, করদাতারা নির্ধারিত কর অঞ্চলে তাদের ২০২২–২০২৩ কর–বর্ষের স্ব–স্ব আয়কর রিটার্ন জমা দিতে পারবেন। প্রতিটি কর অঞ্চলের ওয়েবসাইটে আয়কর সংক্রান্ত বিভিন্ন ফরম, পরিপত্র, রিটার্ন পূরণের নির্দেশিকা, ভিডিও টিউটোরিয়ালসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য রাখা থাকবে। দেশজুড়ে ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলেই নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে।
আয়কর/এএমএম/কিউটি














Leave a Reply