নিউজ ডেস্ক: ভারতে গান্ধী জয়ন্তী উৎসব উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বুধবার আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।
হিলি আমদানি-রফতানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার ভারতে গান্ধী জয়ন্তী দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে সেখানে সরকারি ছুটি। তাই ভারত হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়াডিং এজেন্ট অ্যাসোসিয়েশন আমদানি-রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। বন্দরের মধ্যে লোড-আনলোড কার্যক্রম চলমান থাকবে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপেস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা বদিউজ্জামাল বলেন, ভারতে গান্ধী জয়ন্তী দিবস উপলক্ষে হিলি বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। আমরা পাসপোর্ট যাত্রীদের সব প্রকার কাগজ যাচাইপূর্বক ভ্রমণের সহযোগীতা করছি।
আমদানি-রফতানি/এএমএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply