পরমাণু অস্ত্র বানাচ্ছে ইউক্রেন-পাকিস্তান, দাবি রাশিয়ার

নিউজ ডেস্ক: ইউক্রেন ও পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করেছে বলে দাবি করেছেন রাশিয়ান সিনেটের প্রতিরক্ষা কমিটির সদস্য ইগর মরোজভ।

সম্প্রতি এক প্রেস মিটিংয়ে তিনি এ দাবি করেন। খবর: ইকোনমিক টাইমস।

মরোজভ বলেন, ইউক্রেনের বিশেষজ্ঞরা পাকিস্তানে গিয়েছেন এবং পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি নিয়ে আলোচনা করার জন্য পাকিস্তান থেকেও একটি প্রতিনিধিদল সেখানে গেছে।

তিনি বলেন, ইউক্রেন একটি ‘ভয়ঙ্কর বোমা’ তৈরি করতে পারে। এটি কোনও গোপন বিষয় নয়। তবে প্রকল্পটিতে কারা বিনিয়োগ করেছে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে পাকিস্তানের ফরেন অফিসের মুখপাত্র আসিম ইফতিখার আহমেদের অফিস থেকে জারি করা একটি বিবৃতির উদ্ধৃতি দিয়ে ডন নিউজ বলেছে, আমরা রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের ভিত্তিহীন বিবৃতিতে বিস্মিত। তারা কোনও যুক্তি ছাড়াই এবং সম্পূর্ণরূপে অসঙ্গতিপূর্ণ এ বিবৃতি দিয়েছে।

রাশিয়া/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *