প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভেড়া পালন ভূমিকা রাখবে

নিউজ ডেস্ক: ভেড়ার পালন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের সাবলম্বী হতে এবং দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে ভূমিকা রাখবে। এমনটাই বলেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার নওগাঁর নিয়ামতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প’র আওতায় ভেড়া ও ভেড়ার গৃহ উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, সবার জন্য পর্যাপ্ত নিরাপদ প্রাণিজ আমিষ নিশ্চিতকরণে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। শুধু ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নয়, পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় নানারকম ভাতা দিয়ে যাচ্ছে বর্তমান সরকার। এতে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্য উৎপাদনে গুরুত্ব দিয়ে, প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার নির্দেশনা দিয়েছেন- উল্লেখ করেন সাধন চন্দ্র। বলেন, কৃষকের বিষয়টি অনুধাবন করে উৎপাদন বাড়াতে মনোযোগী হতে হবে।

মন্ত্রী এ সময় আরও জানান, দেশে সারের অভাব নেই- পর্যাপ্ত সার মজুত আছে। সরকার সার আমদানিতে ৪৮ হাজার কোটি টাকা ভর্তূকি দিচ্ছে।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফারুক সুফিয়ানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, নওগাঁ জেলা প্রাণিসম্পদ অফিসার মোহাম্মদ মহির উদ্দিন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন ডাক্তার মোহাম্মদ ইয়ামিন আলী।

পরে মন্ত্রী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪শ’ পরিবারের মাঝে ভেড়া ও ভেড়ার গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *