নিউজ ডেস্ক: হারিয়ে যাওয় হাওয়া ভবন আর সেই ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিএনপির আন্দোলন। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
রোববার স্থানীয় পানি উন্নয়ন বোর্ড মাঠে অনুষ্ঠিত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না। সম্মেলনে সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাই। পরিচালনা করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার এখন মামা বাড়ির আবদার। ফখরুল সাহেব তত্ত্বাবধায়ক সরকারের কথা ভুলে যান। আদালতের নির্দেশে এটা এখন মিউজিয়ামে।
ওবায়দুল কাদের বলেন, বিজয়ের মাসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবেন, সন্ত্রাসী কাজ করবেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা নিয়ে ঝামেলা করবেন, এটা আমরা হতে দেব না। আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবে না।
তিনি বলেন, টাকা উড়ছে আকাশে-বাতাসে। ফখরুল ইসলাম টাকার বস্তার উপর বসে আছেন। তাদের মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। টাকা নিয়ে কাকে মন্ত্রী এমপি বানাবে তা শুরু হয়ে গেছে।
বিএনপি’র উদ্দেশ্যে তিনি বলেন, লাফালাফি করবেন না। আপনাদের আন্দোলন ব্যর্থ হয়েছে, নির্বাচনেও আপনাদের পরাজয় হবে। আপনাদেও নেতা অস্ত্র পাচারকারি। আপনাদের চাওয়া পুরন হবে না।
ওবায়দুল কাদের/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply