নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ছাদ থেকে পড়ে লিমন কুমার রায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
লিমন কুমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
সকাল সাড়ে ১০টার দিকে শিক্ষার্থীরা লিমনকে আহতাবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ১০ তলার ছাদ থেকে পড়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হন। তাকে মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কীভাবে সে ছাদ থেকে পড়ে গেছে তা প্রাথমিকভাবে জানা যায়নি।
জগন্নাথ হলের প্রাধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, সকাল ১০টার দিকে হলের সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন থেকে পড়ে যান লিমন। শব্দ শুনে হলের শিক্ষার্থীরা হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার মৃত ঘোষণা করেন।
ঢাবি/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply