দেখা যাবে কত খেলেতে পারেন!

নিউজ ডেস্ক: যারা দিনের ভোট রাতে কাটে তাদের সাথে বিএনপি খেলে না। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিলে দেখা যাবে কত খেলতে পারেন… এমন মন্তব্য বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের।

বুধবার দুপুরে দেশব্যাপী বিএনপির বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে বরিশাল জেলা ও মহানগর শাখা আয়োজিত সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

গয়েশ্বর রায় বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ পল্টনে হবে। আমরা সমাবেশ করবো পল্টনে, কিন্তু অনুমতি দিয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের। সাথে শর্ত দিয়েছে ২৬টি। সমাবেশে কোনও জেলার কাউকে দাওয়াত দেয়া হয়নি। বিএনপি কোনও অবস্থান ধর্মঘট দেয়নি, শুধু দিয়েছে সমাবেশ। বিএনপি কিছু গোপন রাখে না। সরাসরি বলে দেবে কোনদিন কী হবে। ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি গুম খুনের বিচার চায় বিএনপি।

এ সময় প্রশাসনকে উদ্দেশ্য করে গয়েশ্বর বলেন, আপনারা একটু পেশাজীবী হন। চাকরির রুলস মেনে চলেন। ক’দিন পর বেতনের টাকা পাবেন না। পুলিশের এতো ভয় কেন। সরকারের প্রতিনিধিত্ব পরিবর্তন হয়। প্রশাসনের নয়।

এসময় ১০ ডিসেম্বর ঢাকার গণসমাবেশ সফল করার আহ্বান জানান অন্যান্য নেতারা।

বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহাবুবুল হন নান্নুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।

বিএনপি/এসকেএম/টিটি

আরও খবর পড়তেartnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *