আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একাধিক হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র। তবে নির্দিষ্ট সংখ্যা বলতে পারেননি তিনি।
তালেবান পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর বলেছেন, আজ সকালে কাবুল সামরিক বিমানবন্দরের বাইরে একটি বিস্ফোরণ ঘটেছে। যার কারণে আমাদের বেশ কয়েকজন নাগরিক নিহত ও আহত হয়েছেন। খবর: আলজাজিরা।
এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি। অবশ্য বিস্ফোরণের ধরন বা এর লক্ষ্য কী ছিল তা উল্লেখ করেননি আব্দুল নাফি তাকোর।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমানবন্দরটির সামনে সকাল ৮টার আগে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তারা বলছেন, এলাকাটি নিরাপত্তা বাহিনী সিল করে দিয়েছে এবং সেখানে যাওয়ার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে।
কাবুল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply