ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা আরও বাড়াবে সরকার

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সামাজিক নিরাপত্তার ক্ষেত্র বাড়িয়েছে। এমনটাই জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রোববার সকালে নওগাঁর পোরশা উপজেলার গাঙগুরিয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন।

সাধন চন্দ্র বলেন, দেশের প্রতিটি ইউনিয়নে এখন ৬ থেকে ৭ হাজার মানুষ প্রত্যক্ষভাবে সরকারি সুবিধা ভোগ করছে। ভবিষ্যতে সামাজিক নিরাপত্তার আওতা সরকার আরও বাড়ানো হবে।

তিনি বলেন, এমন কোন ক্ষেত্র নাই যেখানে বর্তমান সরকারের অনুদান পৌঁছে নাই। উন্নয়ন হয়েছে সব ক্ষেত্রে। উন্নয়নের ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকেই দেশের রাষ্ট্র ক্ষমতায় রাখতে হবে।

গরীব অসহায় মানুষের পাশে সরকার সব সময় ছিল, একখনও আছে, ভবিষতেও থাকবে উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতার্ত মানুষের জন্য এই কম্বল দিয়েছেন।

এসময় তিনি সমাজের বিত্তবানদের শীতার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, গরীব মানুষ খাদ্য বান্ধব কর্মসূচিতে বিনামূল্যে চাল পাচ্ছে, ওএমএসে স্বল্পমুল্যে চাল আটা পাচ্ছে। কৃষকও এখন ফসলের নায্য মূল্য পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আছে বলেই কৃষিতে আমরা অনেক উন্নতি করেছি।

মন্ত্রী বলেন, জমিতে সেচ ও সারের ব্যবস্থা করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। মানুষকে এখন সিদ্ধান্ত নিতে হবে, তারা উন্নয়নের পক্ষে থাকবে নাকি আগুন সন্ত্রাসের পক্ষে যাবে।

শীতবস্ত্র বিতরণকালে পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, উপজেলা চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জ্বল হোসেন ও গাঙগুরিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *