বিএনপির সরকার পতনের আন্দোলন ভুয়া

নিউজ ডেস্ক: বিএনপির গণজোয়ার, আন্দোলন, সরকার পতন আন্দোলন সবই ভুয়া বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার ভাটারা নতুর রাজারের সামনে বিএনপি সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, আমরা অসুস্থ রাজনীতি করিনা। বিএনপি ভুয়া অসুস্থ রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে, অসুস্থতার নাটক করে। বিএনপির আন্দোলনের নেতৃত্বে নেতা নেই। নেতাকর্মীদের জনস্রোত কিভাবে নামাতে হয়, আওয়ামী লীগের শান্তি সমাবেশে এসে বিএনপিকে দেখে যাওয়ার আমন্ত্রণ জানান।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান সমাবেশে সভাপতিত্ব করেন।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *