বিনোদন ডেস্ক: এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা একা বিয়ে করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই।
একা জানান, তার স্বামী এখন দেশের বাইরে। দেশে ফিরলেই বিয়ের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এখন তিনি সবিস্তারে কিছুই জানাতে আগ্রহী নন।
বিয়ের বিষয়টি নিশ্চিত করে এই অভিনেত্রী বলেন, ঝামেলা ছিল। ঝামেলাগুলো মিটে যাওয়ার পর আমরা বিয়ে করেছি। কিছুদিনের মধ্যেই অনুষ্ঠান করে বিষয়টি সবাইকে জানাব।
সবশেষ ২০১২ সালে এ নায়িকাকে বড় পর্দায় দেখা গেছে। মাঝখানে গৃহকর্মী নির্যাতনের মামলায় গ্রেফতার হয়ে আলোচনায় আসেন।
১৯৯৭ সালে ঢাকাই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একার। শাহিদা আরবি সিমন নাম নিয়ে তোজাম্মেল হক বকুল পরিচালিত ‘রাখাল রাজা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। পরের বছর প্রয়াত অভিনেতা মান্নার সাথে জুটি বেঁধে ‘তেজী’ সিনেমায় অভিনয় করেন। সিনেমাটি পরিচালনা করেন গুণী নির্মাতা কাজী হায়াৎ।
চিত্রনায়িকা একা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















