ফের বাড়ল বিদ্যুতের দাম, বুধবার থেকে কার্যকর

নিউজ ডেস্ক: সরকারের নির্বাহী আদেশে এবার পাইকারি ও খুচরা পর্যায়ে সব ধরনের বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। আগামীকাল বুধবার থেকে কার্যকর হবে।

মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি গেজেট আকারে প্রকাশ করে বিদ্যুৎ বিভাগ।

প্রজ্ঞাপনে গ্রাহকপর্যায়ে ৫ শতাংশ ও পাইকারিতে ৮ শতাংশ বাড়ানোর কথা বলা হয়েছে। এ নিয়ে গত ১৪ বছরে ১২ বারের মতো গ্রাহকপর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম। এ ছাড়া ১৪ বছরে এটি ছিল ১১ দফায় পাইকারি মূল্যবৃদ্ধি।

প্রজ্ঞাপনে গৃহস্থালির খুচরা বিদ্যুতের ক্ষেত্রে ৫০ ইউনিট পর্যন্ত ৩ টাকা ৯৪ পয়সা থেকে চার টাকা ১৪ পয়সা করা হয়েছে। সাধারণ গ্রাহকের ক্ষেত্রে চার টাকা ৪০ পয়সা থেকে বাড়িয়ে চার টাকা ৬২ পয়সা করা হয়েছে। ৭৬ থেকে ২০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা ১ পয়সা থেকে বাড়িয়ে ছয় টাকা ৩১ পয়সা, ২০১ থেকে ৩০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা ৩০ পয়সা থেকে ছয় টাকা ৯৯ পয়সা করা হয়েছে।

এ ছাড়া ৩০১ থেকে ৪০০ ইউনিট পর্যন্ত ছয় টাকা ৩৪ পয়সা থেকে ছয় টাকা ৯৯ পয়সা, ৪০১ থেকে ৬০০ পর্যন্ত ইউনিট ১০ টাকা ৪৪ পয়সা থেকে ২০ টাকা ৯৬ পয়সা এবং ষষ্ঠ ধাপে ৬০০ ইউনিটের ঊর্ধ্বে ১২ টাকা ৩ পয়সা থেকে ১২ টাকা ৩৬ পয়সা করা হয়েছে।

এর আগে সবশেষ গত ১২ জানুয়ারি দুই বছর পর খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫ শতাংশ বাড়ায় সরকার। এতে ইউনিটপ্রতি দাম বাড়ে ৩৫ পয়সা। নতুন এ দর জানুয়ারি থেকেই কার্যকর হয়। যার ফলে খুচরায় গ্রাহকপর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ভাড়তি ৭ টাকা ৪৮ পয়সা দিতে হচ্ছে। এর মধ্যে আবার বাড়ল বিদ্যুতের দাম।

বিদ্যুৎ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *