হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসা অবস্থায় হঠাৎ অসুস্থ বোধ করেন মহাসচিব। সাথে সাথে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

শায়রুল জানান, ইউনাইটেড হাসপাতালের কার্ডিওলজি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক অধ্যাপক মুমিনুজ্জামানের অধীনে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন ধরে মির্জা ফখরুলের শারীরিক অবস্থা ভালো যাচ্ছে না। কিছুদিন আগে তিনি সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছেন। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে ১৯ ফেব্রুয়ারি তিনি দেশে ফিরেন।

মির্জা ফখরুল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ