বীরত্ব দেখিয়ে পদক পেল র‍্যাবের কুকুর ‘চিতা’

নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারে ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তিন মরদেহ উদ্ধার করায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ডগ স্কোয়াডের একটি কুকুরকে পুরস্কৃত করা হয়েছে। কুকুরটিকে ‘র‍্যাব মহাপরিচালক’ পদক দেয়া হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল ডগ স্কোয়াডের একটি কুকুর।

সোমবার সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান এসব তথ্য জানিয়েছেন।

ইমরান খান বলেন, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করে তিনজন ব্যক্তির মরদেহ উদ্ধার করায় এই প্রথম র‍্যাবের ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য ‘র‍্যাব মহাপরিচালক’ পদক পেয়েছে।

র‍্যাব সূত্র জানায়, পদক পাওয়া র‍্যাবের ডগ স্কোয়াডের কুকুরের নাম চিতা। র‍্যাব ফোর্সেসের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও র‍্যাব মেমোরিয়াল ডে-২০২৩ উপলক্ষ্যে মহাপরিচালকের দরবার অনুষ্ঠানে চিতাকে ‘মহাপরিচালক’ পদক দেয়া হয়েছে।

গত ৭ মার্চ বিকালে রাজধানীর গুলিস্তানের সিদ্দিকবাজারের নর্থসাউথ রোডে কুইন টাওয়ার নামে সাততলা একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।

র‌্যাব/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *