পর্তুগালে দুই বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক: পর্তুগালের বেজায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মৌলভীবাজার সদর থানার বাসিন্দা শাহীন আহমেদ ও সিলেটের গোলাপগঞ্জ থানার লক্ষনাবন্দ ইউনিয়নের করগাঁও উজানপাড়ার গ্রামের বাসিন্দা সুহেদ আহমেদ।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, শাহীন ও সুহেদ নির্মাণকাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ একটি দেয়াল ধসে মারাত্মকভাবে তারা আহত হন। পরে পুলিশ ও জরুরি সেবার স্বাস্থ্যকর্মীরা এসে তাদের মৃত ঘোষণা করেন।

তাদের মরদেহ বেজার সেন্ট্রাল হাসপাতালের মর্গে রয়েছে। তাদের মৃত্যুতে লিসবনসহ পর্তুগালের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।

পর্তুগাল/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *