যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক (লন্ডন): ব্রিটেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে আসা বাংলাদেশি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাই কমিশন। এই শিক্ষার্থীরা ব্রিটেনে এসেছেন যুক্তরাজ্য সরকারের কমনওয়েলথ ও চিভনিং স্কলারশীপ পেয়ে।

শুক্রবার ২৩ মে লন্ডনের বাংলাদেশ হাই কমিশনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন স্কলারশীপ পাওয়াদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী।

অনুষ্ঠানে হাই কমিশনার আবিদা ইসলাম বলেন, কমনওয়েলথ ও চিভনিং স্কলারদের এই অর্জন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী করে তোলে। তিনি এই স্কলারশীপ পাওয়াদের প্রশংসা করে বলেন, আপনারা এর মধ্যদিয়ে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ককে গভীর ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে সুদৃঢ় করেছেন।

অনুষ্ঠানে বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস বলেন, এ ধরনের স্কলারশীপের মাধ্যমে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যে সম্পর্ক আরও জোড়ালো হবে। লাভবান হবে উভয় দেশই।

চিভনিং সেক্রেটারিয়েট ডিরেক্টর অ্যান্ড্রু চ্যাডউইক বলেন, স্কলার শীপের সংখ্যা আরও বেশি করার ইচ্ছে থাকলেও ফান্ড সীমাবদ্ধতার কারণে সেটি সম্ভব হচ্ছে না। এজন বিভিন্ন প্রতিষ্ঠান, ফাউন্ডেশন ও কোম্পানির সাথে পার্টনারশীপের চেষ্টা করা হবে বলে জানান।

কমনওয়েলথ স্কলারশীপ কমিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ম্যাগি গনকাভস বলেন, কমনওয়েলথ স্কলারশীপের সাথে অর্থনীতি ও সামাজিক উন্নয়নের সম্পর্ক রয়েছে। যারা এই স্কলারশীপের আওতায় যুক্তরাজ্যে এসেছেন তারা দেশে ফিরে সেটি কাজে লাগাবেন এবং নিজের কমিউনিটির উন্নয়নে ভূমিকা রাখবেন।

স্কলারশীপ/এএমএম/কিউটি

আরও খবর পড়তে:  NRB365.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: NRB365 News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *