মেক্সিকোতে অভিবাসনকেন্দ্রে আগুন, নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোতে একটি অভিবাসনকেন্দ্রে আগুন লেগে অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্থানীয় সময় সকালে মেক্সিকোর চিহুয়াহুয়া রাজ্যের উত্তর সীমান্ত শহর সিউদাদ জুয়ারেজে এ ঘটনা ঘটে। খবর: বিবিসি।

ওই রাজ্যের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে।

আগুন লাগার আগে তারা ৭১ অভিবাসীকে ভাসমান অবস্থায় থাকার সময় ওই ইনস্টিটিউটে নিয়ে যায়।

সরকারি কর্তৃপক্ষ এখনও অগ্নিকাণ্ডের কারণ বা মৃতদের পরিচয় প্রকাশ করেনি।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ