বেইজিংয়ে বৈঠকে বসছেন ইরান-সৌদির পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যস্থতায় দেশটির রাজধানী বেইজিংয়ে গত ১০ মার্চ স্বাক্ষরিত এক চুক্তির মাধ্যমে দীর্ঘ সাত বছরের বৈরিতার অবসান ঘটায় মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দুই দেশ ইরান ও সৌদি আরব। এবার সেই বেইজিংয়েই বৈঠকে বসতে যাচ্ছেন দুই মুসলিম দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।

বুধবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ও মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।

এতে বলা হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার চীনের আমন্ত্রণে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান।

চীন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *