নিউজ ডেস্ক: নোয়াখালীর জেলা শহর মাইজদীর আল-রাজী হাসপাতালের ডাস্টবিন থেকে এক নবজাতককে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে ওই নবজাতককে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
বুধবার সকাল ৭টার দিকে শিশুটির কান্নার আওয়াজ শুনতে পেয়ে তাকে উদ্ধার করা হয়।
এদিকে, আল-রাজী হাসপাতালের সুপার ভাইজার মোহাম্মদ আনোয়ার দাবি করেন, আল-রাজী ও জাপান বাংলাদেশ হাসপাতালের মাঝামাঝি স্থানে নবজাতকটিকে পাওয়া যায়। নবজাতকটিকে তাদের হাসপাতালের ডাস্টবিন থেকে উদ্ধার করা হয়নি।
২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মোহাম্মদ আবদুল আজিম বলেন, সকালের দিকে পুলিশ নবজাতকটিকে নিয়ে এলে আমরা তাকে নিবিড় পরিচর্যার জন্য শিশু ওয়ার্ডে ভর্তি করি। বর্তমানে শিশুটি সুস্থ আছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, ইতোমধ্যে অনেকেই নবজাতকটিকে শর্ত মেনে দত্তক নিতে চাচ্ছেন।
নোয়াখালী/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply