বঙ্গবাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ৩ হাজার ৮৪৫ ব্যবসায়ী

নিউজ ডেস্ক: রাজধানীর বঙ্গবাজারে সংঘটিত অগ্নিকাণ্ডের বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গঠিত তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদন অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সংখ্যা তিন হাজার ৮৪৫ জন।

মঙ্গলবার বিকেল ৫টায় কমিটির সভাপতি ও অঞ্চল-১-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মেরীনা নাজনীন ডিএসসিসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন দাখিল করেন।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, তদন্ত কমিটির সদস্যদের মধ্যে প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক, প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন, রমনা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক এবং সংরক্ষিত আসন-৫ এর কাউন্সিলর রোকসানা ইসলাম চামেলীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজারে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তারা। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ফায়ার সার্ভিসের ৪৮টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু এর মধ্যেই অন্তত পাঁচ হাজারের মতো দোকান পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকাণ্ড/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *