ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন

নিউজ ডেস্ক: বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার (১১ এপ্রিল) দিবাগত রাত সোয়া ১১টার দিকে তিনি মারা যান বলে আর্ট নিউজকে নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

সোমবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি কিডনি, লিভার, হার্টের সমস্যাসহ সেপ‌টি‌সে‌মিয়ায় আক্রান্ত ছিলেন।

জাহাঙ্গীর আলম মিন্টু জানান, গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পরে এ বিষয়ে বিস্তারিত জানান হবে।

ডা. জাফরুল্লাহর জন্ম চট্টগ্রামের রাউজানে ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর। দশ ভাই-বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকার বকশীবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণ হন। তিনি ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে লন্ডনের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন।ম

হান মুক্তিযুদ্ধের সময় ইংল্যান্ডে চিকিৎসাশাস্ত্রে পড়া অবস্থায় ফিরে আসেন। আগরতলার মেলাঘরে প্রশিক্ষণ কেন্দ্র থেকে গেরিলা প্রশিক্ষণ নেন এবং এরপরে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।

জাফরুল্লাহ/এএমএম/কিউটি