চিরনিদ্রায় শায়িত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী

নিউজ ডেস্ক: নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

শুক্রবার বাদ জুমা গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান ফটকের বাম পাশে তাকে সমাহিত করা হয়।

এর আগে, শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর লাশ নেয়া হয় সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন সর্বস্তরের মানুষ।

শুক্রবার সকাল ১০টার দিকে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ থেকে গণস্বাস্থ্য পিএইচএ মাঠ প্রাঙ্গণে নেয়া হয় ডাক্তার জাফরুল্লাহর মরদেহ। সেখানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও গণবিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবকসহ সর্বস্তরের মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান।

পরে জুমার নামাজ শেষে পিএইচএ মাঠে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সবশেষ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রেই তার লাশ দাফন করা হয়।

এর আগে বৃহস্পতিবার শ্রদ্ধা নিবেদনের জন্য ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর লাশ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। এসময় বিভিন্ন রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতারাসহ হাজারো মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। একই দিনে দুপুর সাড়ে ১২টার দিকে তাকে ‘গার্ড অব অনার’ দেয়া হয়।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাত ১১টার দিকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। করোনার পর কিডনি সমস্যার পাশাপাশি তার লিভারের সমস্যাও দেখা দেয়।

বাংলাদেশ ব্যাংক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *