ইউক্রেনকে আরও সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে নতুন করে ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।

বুধবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে।

প্যাকেজের আওতায় রয়েছে ইউক্রেনের জন্য অতিপ্রয়োজনীয় হিসেবে বিবেচিত কামানের গোলা ও সাঁজোয়া যানবিধ্বংসী অস্ত্র, হিমার্স রকেট ব্যবস্থা, ট্যাংকবিধ্বংসী মাইন ও ৯০ লাখের বেশি ছোট অস্ত্রের গোলাবারুদ।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। রুশ হামলার বিপরীতে ইউক্রেনীয় বাহিনীকে টিকে থাকতে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্যানুযায়ী, সবশেষ ঘোষিত প্যাকেজ নিয়ে রুশ সামরিক অভিযানের পর ইউক্রেনকে দেয়া যুক্তরাষ্ট্রের সহায়তার পরিমাণ ৩ হাজার ৫৪০ কোটি ডলার ছাড়িয়ে গেছে।

যুদ্ধ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *