আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পশ্চিমাঞ্চলে দুটি এলাকায় ড্রোন হামলা চালানো হয়েছে। শনিবার রাশিয়ার পেসকভ এবং টিভার অঞ্চলে এ হামলা চালানো হয়।
এর মধ্যে পেসকভ অঞ্চলে একটি তেল শোধনাগার ভবনে দুটি ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর: আনাদোলু।
পেসকভ অঞ্চলের গভর্নর মিখাইল ভেদেনিকভ এক টেলিগ্রামবার্তায় বলেছেন, পাইপ লাইনের মাধ্যমে তেল করবরাহ করা একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক ভবনে ড্রোন হামলা হয়েছে।
নেভেরস্কি জেলার লিৎভিনোভো এলাকার তেলক্ষেত্রে ওই দুটি ড্রোন হামলার ঘটনা ঘটেছে।
পৃথক বিবৃতিতে টিভার অঞ্চলের গর্ভনর ইগর রুডেনিয়া জানিয়েছেন, এনিড্রয়ানোপোলস্কি জেলার ইয়েরোখিনো গ্রামের কাছে একটি ড্রোন বিধ্বস্ত হয়েছে।
দুই অঞ্চলের গর্ভনরই প্রাথমিকভাবে কোনও হতাহতের খবর জানাতে পারেননি। রাশিয়ার দাবি এসব হামলার সাথে ইউক্রেনের সেনাবাহিনী জড়িত।
রাশিয়া/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply