ফারুকের আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ২২ জন

নিউজ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে নৌকার ফরম কিনেছেন ২২ জন। অভিনেতা, বীর মুক্তিযুদ্ধা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকার এ আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন যারা তাদের মধ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, ব্যবসায়ী, চিত্রনায়ক, এবং খলনায়কও আছেন। বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ঘোষিত জাতীয় সংসদের ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির শেষ দিন মঙ্গলবার (৬ জুন) মনোনয়ন ফরম কিনেছেন ১০ জন। এদিনে ফরম কিনেন বোর্ড মেম্বার অফ ক্লাসিক ফাউন্ডেশন এবং তরি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তাহসিন মাহবুব। এর আগে গত শনিবার (৩ জুন) থেকে বুধবার (৬ জুন) পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময় বেঁধে দেয়া হয়।

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন, আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল হাফিজ মল্লিক, এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, প্রয়াত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠানের ছেলে রৌশন হোসেন পাঠান, খলনায়ক ড্যানি সিডাক, ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা হেফজুল বারী মোহাম্মদ ইকবাল, আওয়ামী লীগ নেতা তাহসিন মাহবুব, বনানী থানা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাছির, লতা নাসির, তাঁতী লীগ নেতা সৈয়দ তানভীর ইমাম, আরাফাত আশওয়াদ ইসলাম, মোহাম্মদ মুসা, মোহাম্মদ ওয়াকিল উদ্দিন, মুহাম্মদ নজরুল ইসলাম তামিজি, মোহাম্মদ আবু সাঈদ, মোহাম্মদ আব্দুল খালেক, কানিজ ফাতিমা সুলতানা, মোহাম্মদ আলী আরাফাত, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, জসিম উদ্দিন এবং মোহাম্মদ আব্দুল কাদের খান।

আওয়ামী লীগ সূত্র বলছে, আসনটিতে প্রার্থী চূড়ান্ত করতে আগামী শনিবার আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড বৈঠকে বসতে পারে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ঢাকা-১৭ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ হবে ১৭ জুলাই। কাগজের ব্যালটে হবে ভোট।

উল্লেখ্য, সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ মে মারা যান চিত্রনায়ক ফারুক। তার মৃত্যুতে ঢাকা- ১৭ আসন শূন্য ঘোষণা করা হয়।

উপনির্বাচন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *